পেছাল চ্যাম্পিয়নশিপ লিগ

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২১:৫০

স্পোর্টস রিপোর্টার

ক্লাবগুলোর অনুরোধে সাড়া দিয়ে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগে দলবদলের সময়সীমা ৩১ জানুয়ারি পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ফলে পাঁচদিন পিছিয়ে আগামী ১০ ফেব্রুয়ারি শুরু হবে লিগটি। এছাড়াও চ্যাম্পিয়নশিপ লিগ থেকে পেশাদার লিগে উত্তীর্ণ দলের সংখ্যা এক থেকে বাড়িয়ে দুইয়ে উন্নীত করেছে ফেডারেশন।

গতকাল বাফুফের কার্যনির্বাহী কমিটির সভায় এই সিদ্ধান্ত  হয়।