প্রধানমন্ত্রী শেখ হাসিনা বাহরাইনের প্রধানমন্ত্রী প্রিন্স খলিফা বিন সালমান আল খলিফার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। বুধবার এক শোকবার্তায় তিনি বলেন, ‘তার মৃত্যুতে আমি বাংলাদেশের জনগণ এবং আমার পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশ করছি।’ তিনি দেশটির ভ্রাতৃপ্রতিম জনগণ এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
