ইসলামি ব্যাংকিং ব্যক্তিত্ব এম আযীযুল হকের ইন্তেকাল

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ০০:২০

এম আযীযুল হক বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকাল ৭:৫০টায় ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি ... রাজিউন)। এম আযীযুল হক বাংলাদেশে ইসলামি ব্যাংকিং ও ফাইন্যান্স ক্ষেত্রে অনবদ্য অবদানের স্বীকৃতিস্বরূপ ‘সেন্ট্রাল শরিয়াহ্ বোর্ড ইসলামি ব্যাংকিং অ্যাওয়ার্ড-২০০৫’ লাভ করেন। তিনি সোনালী ব্যাংক স্টাফ কলেজে দীর্ঘ ১২ বছর প্রিন্সিপাল হিসেবে দায়িত্ব পালন করেন এবং ইসলামি ব্যাংকিং প্রতিষ্ঠার পূর্বেই বিশাল জনবল তৈরিতে অনন্য ভূমিকা রাখেন। তাছাড়া খণ্ডকালীন অধ্যাপক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে ১০ বছর শিক্ষকতা করেন। বাংলাদেশে ইসলামি ব্যাংকিং ও ফাইন্যান্স জগতের পুরোধা এম আযীযুল হক ছিলেন ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের প্রথম এমডি ও সিইও।

আজ শুক্রবার বাদ জুমা জানাজা নামাজ শেষে কিশোরগঞ্জের তাড়াইল থানার তার নিজ গ্রাম ধলায় দাফন সম্পন্ন করা হবে বলে পারিবারিক সূত্রে জানা গেছে।