গোবিন্দগঞ্জে এ্যাম্বুলেন্সের ধাক্কায় নিহত ১

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ০৩:২৭

গাইবান্ধার গোবিন্দগঞ্জে এ্যাম্বুলেন্সের ধাক্কায় শাহ আলম (৪৫) নামের এক অটোরিকশা চালক নিহত দুইজন আহত হয়েছে। 

নিহত শাহ আলম উপজেলার তালুককানুপুর ইউনিয়নের তালুককানুপুর গ্রামের মৃত ফারাজ উদ্দিনের ছেলে। 

স্থানীয়রা জানায় বৃহস্পতিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে ঢাকা-রংপুর মহাসড়কের গোবিন্দগঞ্জ উপজেলার বালুয়া বাজার সংলগ্ন জুমারঘর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ খায়রুল ইসলাম জানান, এ ঘটনায় গোবিন্দগঞ্জ থানায় একটি মামলা দায়ের হয়েছে এবং এ্যাম্বুলেন্সটি আটক করা হয়েছে।

ইত্তেফাক/জেডএইচ