কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৭২তম জন্মদিন আজ। এ উপলক্ষে টেলিছবি ‘বোতল ভূত’ দুরন্ত টিভিতে প্রচারিত হবে আজ দুপুর ৩টায়।
জন্মদিন ঘিরে ছোটপর্দায় তাকে নিয়ে নানা আয়োজন রাখা হচ্ছে। হুমায়ূন আহমেদের জন্মদিনে তার বিখ্যাত ছোটগল্প ‘বোতল ভূত’ অবলম্বনে নির্মিত বিশেষ এই শিশুতোষ টেলিছবিটি নির্মাণ করেছেন হুমায়ূন পত্নী মেহের আফরোজ শাওন।
এতে অভিনয় করেছেন মামুনুর রশীদ, ঝুনা চৌধুরী, আজাদ আবুল কালাম, আব্দুল্লাহ রানা, খলিলুর রহমান কাদেরী, ওয়াসেক, শাহনাজ সুমি, আফরোজা বেগম, মতিউর রহমান মতি, মো. ইব্রাহিম, প্রিনন, ঋত, জয়েত, নীল, জারিফ, অনিন্দ্য, নির্জন, আনন, ধ্রুব, জিহাদ, সায়রী, জয়শ্রী ও তাহজীব।
ইত্তেফাক/জেডএইচ
