ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড (ডেসকো) ২০১৭-১৮ অর্থবছরের বার্ষিক সাধারণ সভা সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে। ডেসকোর চেয়ারম্যান মো. মাহবুব-উল-আলম-এর সভাপতিত্বে সভায় কোম্পানির এমডি ও নির্বাহী পরিচালকরা উপস্থিত ছিলেন। সভায় ১০ শতাংশ হারে ক্যাশ ডিভিডেন্ট অনুমোদিত হয়
০০০
সিমেন্ট উত্পাদনকারী প্রতিষ্ঠান লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড ও জ্বালানি খাতে সেবাদানকারী প্রতিষ্ঠান ওয়ার্টসিলা গতকাল একটি চুক্তি করেছে। এলএইচবিএলের প্রধান নির্বাহী রাজেশ সুরানা এবং ওয়ার্টসিলা বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক জিল্লুর রহিম চুক্তিতে সই করেন। চুক্তি অনুযায়ী আগামী পাঁচ বছর এলএইচবিএল এর সুনামগঞ্জের ছাতকে অবস্থিত সুরমা প্ল্যান্টের ক্যাপটিভ পাওয়ার প্ল্যান্টের ব্যবস্থাপনা, রক্ষণাবেক্ষণ ও খুচরা যন্ত্রাংশ প্রদানের সেবা দেবে ওয়ার্টসিলা
০০০০
অগ্রণী ব্যাংক লিমিটেডের চট্টগ্রাম সার্কেলাধীন অগ্রণী ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউট-এ ইন্টিগ্রেশন অব আইটি অপারেশন সিস্টেম উইথ টি-টুয়েন্টিফোর শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা সম্প্রতি অনুষ্ঠিত হয়। কর্মশালায় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও মোহম্মদ শামস্-উল ইসলাম, ডিএমডি মো. আনিসুর রহমান উপস্থিত ছিলেন
০০০০
ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের শরী’আহ সুপারভাইজরি কমিটির সভা গতকাল অনুষ্ঠিত হয়। কমিটির চেয়ারম্যান ও বায়তুশ শরফ আঞ্জুমান-ই-ইত্তেহাদ বাংলাদেশ-এর চেয়ারম্যান শায়খ মাওলানা মোহাম্মদ কুতুবুদ্দীন এতে সভাপতিত্ব করেন। ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ মুনিরুল মওলা, কমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মুহাম্মদ আবদুস সামাদ সভায় উপস্থিত ছিলেন
