চীনের উত্তরাঞ্চলীয় মঙ্গোলিয়াতে নতুন শিক্ষানীতি আরোপ করেছে চীন সরকার। চীন সরকারের এমন সিদ্ধান্তের বিরুদ্ধে মঙ্গোলিয়ায় শুরু হয়েছে সহিংস আন্দোলন।
চীনের আরোপিত নতুন শিক্ষা নীতি অনুযায়ী , মঙ্গোলিয়ার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে ম্যান্ডারিন ভাষায় পাঠদান করাতে হবে । এতদিন পর্যন্ত মঙ্গোলিয়াতে মঙ্গোলিয়ান ভাষাতেই পাঠদান হতো।
ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়, সেপ্টেম্বরেই সেমিস্টারের শুরুতে মঙ্গোলিয়ায় নতুন শিক্ষা নীতি আরোপ করেছে চীন। আর এ নিয়ে মঙ্গোলিয়ায় অসন্তোষ তৈরি হয়েছে।
ইত্তেফাক/এআর
