আইএফআইএলের তিনটি নতুন সেবা পণ্যের উদ্বোধন

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২১:৫৪

ইত্তেফাক রিপোর্ট

মুদারাবা আসান ডিপোজিট স্কিম, রাহা (কমফোর্ট) ও সিলা উল ইসতিহ্লাক (কমোডিটি) নামে তিনটি নতুন সেবা পণ্যের উদ্বোধন করেছে শরীয়াহ্ ভিত্তিক আর্থিক প্রতিষ্ঠান ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেড (আইএফআইএল)।

গতকাল মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে এসব পণ্যের আনুষ্ঠানিক উদ্বোধন করেন আইএফআইএলের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী কর্মকর্তা আবু জাফর মো. সালেহ্। এসময় আইএফআইএলের পরিচালনা পর্ষদের ভাইস-চেয়ারম্যান আনিস সালাউদ্দিন আহমাদ, নির্বাহী কমিটির চেয়ারম্যান আনোয়ার হোসেন চৌধুরী, পরিচালক লিয়াকত হোসেন মোগল, উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রুকনুজ্জামান, প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।