বাংলা দ্বিতীয়পত্র

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ১৯:৫৩

 

এইচ. এম. ফেরদাউস হাসান প্রভাষক, বাংলা

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মিরপুর, ঢাকা

১. ভাষার মূল উপাদান কী?

ক. ধ্বনি                খ. বাক্য

গ. শব্দ                 ঘ. বর্ণ

২. স্বভাবতই মূর্ধন্য ‘ণ’ হয়েছে কোনটি?

ক. লবণ                খ. ঋণ

গ. রামায়ণ             ঘ. হরিণ

৩. নিপাতনে সিদ্ধ সন্ধি কোনটি?

ক. পুনরায়             খ. একাদশ

গ. পরিষ্কার             ঘ. পরীক্ষা

৪. কোনটি স্বরসন্ধির উদাহরণ?

ক. উদ্ধার               খ. পুরস্কার

গ. তিরস্কার            ঘ. অতীত

৫. কোনটি নিত্য স্ত্রীবাচক তত্সম শব্দ?

ক. বান্ধবী               খ. বিধাত্রী

গ. কুলটা                ঘ. বিরহিণী

৬. ‘কলকলিয়ে উঠল সেথা নারীর প্রতিবাদথ - বাক্যটিতে ব্যবহূত দ্বিরুক্তিটি কোন পদ?

ক. বিশেষ্য             খ. বিশেষণ

গ. ক্রিয়া                ঘ. ক্রিয়া বিশেষণ

৭. বাক্যতত্ত্বের অপর নাম কী?

ক. পদক্রম             খ. শব্দতত্ত্ব

গ. অভিধানতত্ত্ব         ঘ. অর্থতত্ত্ব

৮.  বাংলায় দ্বিস্বরধ্বনিজ্ঞাপক বর্ণ কয়টি?

ক. ২০টি               খ. ২টি

গ. ২৪টি               ঘ. ২৫টি

৯. বাক্যে কোন যতি চিহ্নের প্রয়োগে থামার প্রয়োজন নেই?

ক. কমা                 খ. ইলেক

গ. উদ্ধরণ               ঘ. কোলন

১০. ভক্তি-এর সঠিক প্রকৃতি-প্রত্যয় কোনটি?

ক. ভচ্ + ক্তি          খ. ভজ্ + তি

গ. ভজ্ + উক্তি        ঘ. ভজ্ + ক্তি

১১. ‘পালথ ও যূথথ’ শব্দ দুটি কোথায় ব্যবহূত হয়?

ক. উন্নত প্রাণীর বহুবচনে

খ. অপ্রাণিবাচক শব্দের বহুবচনে

গ. জন্তুর বহুবচনে

ঘ. জন্তুর একবচনে

১২. পদাশ্রিত নির্দেশকের বিভিন্নতা কিসের ভেদে হয়?

ক. ক্রিয়া               খ. বাক্য

গ. বচন                ঘ. অর্থ

১৩.‘হাট-বাজার’ কোন অর্থে দ্বন্দ্ব সমাস?

ক. মিলনার্থে           খ. বিরোধার্থে

গ. সমার্থে              ঘ. বিপরীতার্থে

উত্তর:

১ক, ২ক, ৩খ, ৪ঘ, ৫গ, ৬গ, ৭ক, ৮খ, ৯খ, ১০ঘ, ১১ঘ, ১২গ, ১৩গ,