সপ্তম শ্রেণির পড়াশোনা:বিজ্ঞান

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ১৯:৫৩

সাজ্জাদ হোসেন চৌধুরী, শিক্ষার্থী

চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ উচ্চ বিদ্যালয়

বাংলাদেশ ও আন্তর্জাতিক সহযোগিতা

 

১) বিশ্বের সকল স্বাধীন রাষ্ট্রই কোন ক্ষমতার অধিকারী?

উ:সার্বভৌম।

২) প্রতিটি দেশের সরকারের দায়িত্ব কী?

উ:দেশকে সুন্দরও সঠিকভাবে পরিচালনা করা।

৩) দেশ ও জনগণের কল্যাণ, সমৃদ্ধি ও উন্নয়ন সাধন করার দায়িত্ব কার?

উ:দেশের সরকারের।

৪) সরকার বিভিন্নমুখী কর্মকাণ্ড বাস্তবায়ন করে কেন?

উ:দেশ ও জনগণের কল্যাণ, সমৃদ্ধি ও উন্নয়নের জন্য

৫) বিশ্বের প্রত্যেক রাষ্ট্র বৈদেশিক নীতি প্রণয়ন করে কেন?

উ:নিজেদের কল্যাণে বা স্বার্থে।

৬) বৈদেশিক নীতির মূলে কী রয়েছে?

উ:পারস্পরিক নির্ভরশীলতার মাধ্যমে নিজ দেশের স্বার্থরক্ষা।

৭) কোন কোন ক্ষেত্রে এক রাষ্ট্র অন্য রাষ্ট্রের সাথে সম্পর্ক গড়ে তোলে?

উ:রাজনৈতিক, অর্থনৈতিক, সামরিক ইত্যাদি।

৮) পৃথিবীতে মহাদেশ কয়টি?

উ:৭টি।

৯) আমাদের দেশে কোন কোন ক্ষেত্রে সমস্যা রয়েছে?

উ:জ্বালানি, পরিবেশ, স্বাস্থ্য, শিক্ষা ইত্যাদি।

১০) কোন কোন দেশে জাতিগত সংঘাত,  যুদ্ধ ও অস্থিরতা রয়েছে?

উ:মধ্যপ্রাচ্যে ও আফ্রিকার অনেক  দেশ।

১১) মধ্যপ্রাচ্যের জাতিগত সংঘাত, যুদ্ধ ও অস্থিরতার জন্য জাতিসংঘের মাধ্যমে কারা শান্তি রক্ষার কাজ করে যাচ্ছে?

উ:বাংলাদেশসহ বিভিন্ন দেশের  সেনাবাহিনী।

১২) পৃথিবীতে বিভিন্ন আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা গড়ে উঠেছে কেন?

উ:দেশের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও বন্ধুত্বের মনোভাবের জন্য।

১৩) বর্তমান কীসের যুগ?

উ:পরস্পর নির্ভরশীলতার যুগ।

১৪) পারস্পরিক নির্ভরশীলতার যুগে কীসের কোনো বিকল্প নেই?

উ: আন্তর্জাতিক সহযোগিতার।

১৫) একটি দেশ অন্যদেশকে কীভাবে সাহায্যে করে?

উ:সরাসরি বা দ্বি-পাক্ষিক চুক্তি সাক্ষরের মাধ্যমে।

১৬) কোনো দেশের সব ধরনের উন্নয়নের চাবিকাঠি কী?

উ:শিক্ষা।

১৭) জাতিসংঘের নিরক্ষরতামুক্ত করার কর্মসূচির নাম কী?

উ:সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা।

১৮) সহস্রাব্দ উন্নয়ন লক্ষ্যমাত্রা কত সালে মেয়াদ উত্তীর্ণ হয়?

উ:২০১৫।

১৯) জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার কর্মসূচি যাত্রা শুরু হয় কত সালে? 

উ:২০১৬।

২০) কত বছরের ব্যবধানে দুইটি বিশ্বযুদ্ধ সংঘটিত হয়?

উ:২৫ বছর।