সাব্বির নাসিরের মিউজিক্যাল ফিল্ম ‘আমারে দিয়া দিলাম তোমারে’

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ১৯:৫৬

 

বিনোদন রিপোর্ট

 

নির্মিত হয়েছে সাব্বির নাসিরের ‘আমারে দিয়া দিলাম তোমারে’ শিরোনামে অফিসিয়াল মিউজিক্যাল ফিল্ম। গানটি লিখেছেন ওমর ফারুক বিশাল ও সুর করেছেন মুরাদ নূর। নির্মাণ করেছেন শাহরিয়ার পলক। সাব্বির নাসির বলেন, ‘গানটি শ্রোতারা আগেই শুনেছেন এবং প্রকাশের পর বেশ সাড়া পেয়েছি। তাই এবার শ্রোতা-দর্শকের জন্য প্রকাশ করা হলো এই গানের অফিসিয়াল মিউজিক ভিডিওটি। শাহরিয়ার পলক সুন্দরভাবে এটি নির্মাণ করেছেন। আশা করি সকলের পছন্দ হবে।’

নির্মাতা শাহরিয়ার পলক বলেন, ‘গানটি শোনার পরই মানবপ্রেমের বিষয়টি খুঁজে পাই আমি। গতানুগতিক কিছু নির্মাণ করতে চাইনি। তাই ১৯৪৬ সালকে বেছে নেওয়া।’