আজারবাইজান ও আর্মেনিয়ার মধ্যে সংঘাতে সব পক্ষের জন্য স্থায়ী এবং ভারসাম্যপূর্ণ সমাধানে সহায়তা করতে প্রস্তুতির কথা জানিয়েছে ফ্রান্স। বৃহস্পতিবার ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ নাগোরনো-কারাবাখ নিয়ে দুই দেশের সংঘাত নিয়ে এমন তথ্য জানান।
এক বিবৃতিতে ম্যাক্রোঁর কার্যালয় জানায়, আর্মেনীয় প্রধানমন্ত্রী নিকোল প্যাশিনায়েনকে তিনি আশ্বস্ত করতে চাচ্ছেন। লড়াই বন্ধে প্রেসিডেন্ট সন্তোষ প্রকাশ করেছেন। আর্মেনিয়া ও তার জনগণের প্রতি বন্ধুত্বের কথা স্মরণ করে একটি ন্যায়সঙ্গত, স্থানীয় গ্রহণযোগ্য রাজনৈতিক সমাধানে তিনি প্রস্তুত রয়েছেন।
নাগোরনো-কারাবাখ বিতর্ক নিরসনে গঠিত আন্তর্জাতিক গ্রুপের সহপ্রধানের দায়িত্ব পালন করছে মস্কো। এ ছাড়া আছে ওয়াশিংটন ও প্যারিস। কিন্তু রাশিয়ার সঙ্গে সই করা চুক্তির অংশ নয় ওই দুই পরাশক্তি।
ফরাসি জনসংখ্যার মধ্যে চার থেকে ছয় লাখ লোক আর্মেনীয় বংশোদ্ভূত। সংঘাতে কোনো এক পক্ষকে সমর্থন না দেয়ার ক্ষেত্রে দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁকে বেশ সতর্ক থাকতে দেখা গেছে।
এর মধ্য দিয়ে সাবেক সোভিয়েত অঞ্চলে নিজের সামরিক পদচিহ্ন প্রসারিত করল রাশিয়া। কৌশলগতভাবে অঞ্চলটিতে বেশ গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।
ইত্তেফাক/আরআই
