হুমায়ূন আহমেদের জন্মদিন পালিত

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ২১:১৯

নেত্রকোনা প্রতিনিধি

নেত্রকোনা হিমু পাঠক আড্ডার উদ্যোগে শুক্রবার দেশ বরেণ্য কথাসাহিত্যিক ও নেত্রকোনার কৃতী সন্তান ড. হুমায়ূন আহমেদের ৭২তম জন্মদিন পালিত হয়েছে। এ উপলক্ষ্যে আনন্দ শোভাযাত্রা, কেক কাটা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। বেলা ১১টায় নেত্রকোনা শহরের সাতপাইয়ে শোভাযাত্রার আনুষ্ঠানিক উদ্বোধন করেন ‘স্বাধীনতা পদক’ প্রাপ্ত লেখক অধ্যাপক যতীন সরকার। পরে আনন্দ শোভাযাত্রাটি শহর প্রদক্ষিণ করে মোক্তারপাড়া শিল্পকলা একাডেমি প্রাঙ্গণে এসে শেষ হয়। সেখানে আয়োজিত আলোচনাসভায় কথা বলেন বৃহত্তর ময়মনসিংহের সাংস্কৃতিক ফোরামের সভাপতি অধ্যাপক মতীন্দ্র সরকার, ভারপ্রাপ্ত পুলিশ সুপার ফখরুজ্জামান জুয়েল, ছাড়াকার শ্যামলেন্দু পাল প্রমুখ।