হবিগঞ্জ প্রতিনিধি
হবিগঞ্জে হাওর এলাকায় অবাধে চলছে বক পাখি শিকার। এদিকে শিকারিদের ধরতে চলছে অভিযান। গত তিন দিনে জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে প্রায় ৭০টি বক শিকারিদের কাছ থেকে উদ্ধার করে অবমুক্ত করেছে প্রশাসন। গত বৃহস্পতিবার আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মতিউর রহমান খান ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান খান শিবপাশা হাওর এলাকায় অভিযান চালিয়ে ১৭টি বক পাখি উদ্ধার করেন। এ সময় একজনকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করে। একই দিন বাহুবল উপজেলা নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা তালুকদার সাতটি বক উদ্ধার করে অবমুক্ত করেন।
