পিরোজপুর অফিস ও শরণখোলা (বাগেরহাট) সংবাদদাতা
পূর্ব সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের ধানসাগর স্টেশনের অগ্নিকাণ্ডপ্রবণ তুলাতলা ও নিশানখালির নিষিদ্ধ এলাকায় মাছ ধরার সংবাদ দৈনিক ইত্তেফাক পত্রিকায় প্রকাশের পরে বনরক্ষীদের দৌড়ঝাঁপ শুরু হয়েছে। এছাড়া মাছ ধরার বিষয়টি ধামাচাপা দিতে তারা শুক্রবার বনের মধ্যে দুটি মাচাঘর ভেঙে দিয়েছেন। এদিকে ঘটনার বিষয়ে স্টেশন কর্মকর্তার কাছে প্রতিবেদন তলব করেছেন রেঞ্জ কর্মকর্তা। মাছ ধরার দুটি পুরোনো টংঘর ভেঙে দেয়ার বিষয়টি নিশ্চিত করে চাঁদপাই রেঞ্জ কর্মকর্তা (এসিএফ) এনামুল হক বলেন, এ বিষয়ে ধানসাগর স্টেশন কর্মকর্তাকে বিস্তারিত প্রতিবেদন দিতে বলা হয়েছে।
