চন্দনাইশ (চট্টগ্রাম) সংবাদদাতা
চন্দনাইশের দোহাজারীতে বৃহস্পতিবার রাতে প্রতিপক্ষের ছুরিকাঘাতে এক ফুটবল খেলোয়াড়ের মৃত্যু হয়েছে। নিহতের নাম মো. সাজ্জাদ হোসেন (২৫)। তিনি দোহাজারী বারুদখানা এলাকার কপিল উদ্দিনের ছেলে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সাবেক চেয়ারম্যান আবদুল্লা নোমান বেগ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
