সিরাজদিখানে ধর্ষণচেষ্টা মামলার আসামির বিচার দাবিতে মানববন্ধন

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ২১:৪৮

সিরাজদিখান (মুন্সীগঞ্জ) সংবাদদাতা

সিরাজদিখানে ধর্ষণচেষ্টার মামলা ও বিভিন্ন থানায় হত্যাসহ একাধিক মামলার আসামি আসলাম হাওলাদার ওরফে ডিএমকে দ্রুত গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন, শোভাযাত্রা ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী। গতকাল আসামির নিজ গ্রাম গুয়াখোলায় এ সব অনুষ্ঠিত হয়। এতে আশপাশের গ্রামের সর্বস্তরের মানুষ অংশ গ্রহণ করে। ঘটনার প্রত্যক্ষদর্শীরা বলেন, গত ৬ নভেম্বর রাতে গুয়াখোলা গ্রামের এক স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে আসলাম। এ ছাড়াও আসলাম রাজধানীর চকবাজারে চাঞ্চল্যকর জামিল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ও সিরাজদিখান থানাও তার বিরুদ্বে সন্ত্রাসী মামলা রয়েছে। সিরাজদিখান উপজেলা ক্যাবের সভাপতি ও সাংবাদিক সামসুজ্জামান পনিরের সভাপতিত্বে বক্তব্য দেন জসিম খান, মো. ছানাউল্লাহ, মুরাদ প্রমুখ।