চাপাতিসহ যুবককে আটক করলেন ইউপি চেয়ারম্যান

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ২১:৪৯

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

রূপগঞ্জের কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও রংধনু গ্রুপের চেয়ারম্যান আলহাজ রফিকুল ইসলাম রফিক তার নাওড়াস্থ অফিস থেকে মাজাহারুল ইসলাম নামে এক যুবককে চাপাতিসহ আটক করে পুলিশে সোপর্দ করেছেন। মাজহারুল কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া মধ্যেপাড়া গ্রামের সাহাবুদ্দিনের ছেলে। জানা যায়, সন্দেহভাজন ঘুরাঘোরি করলে তাকে আটক করা হয়। গতকাল শুক্রবার দুপুরে এ ঘটনা ঘটে। এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ মাহ্মুদুল হাসান বলেন, আটককৃত যুবকের বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ড, ধর্ষণসহ রূপগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।