আগামীকাল ‘হাসিনা: এ ডটারস টেল’ শীর্ষক আলোচনা অনুষ্ঠান প্রচার করবে এটিএন বাংলার যুক্তরাজ্য ভিত্তিক বাংলাদেশি টিভি চ্যানেল। শনিবার (১৪ নভেম্বর) যুক্তরাজ্যের স্থানীয় সময় রাত ৮ টায় অনুষ্ঠানটি প্রচারিত হবে।
অনুষ্ঠানে আলোচক হিসেবে উপস্থিত থাকবেন সাইদা মুনা তাসনিম, যুক্তরাজ্যে বাংলাদেশের হাই কমিশনার; সুলতান মাহমুদ শরীফ, সভাপতি, যুক্তরাজ্য আওয়ামী লীগ; আলোচক হিসাবে যোগ দেবেন ডকুড্রামাটির পরিচালক পিপলু খান ও পরিবেশক গাউসুল আজম শাওন।
গত বছরের ১৫ নভেম্বর স্টার সিনেপ্লেক্সে প্রিমিয়ার শোর মাধ্যমে যাত্রা শুরু করে ‘হাসিনা: এ ডটারস টেল’। দর্শকদের জন্য শুক্রবার থেকে স্টার সিনেপ্লেক্স, ব্লকবাস্টার সিনেমাস, মধুমিতা সিনেমা হল এবং সিলভার স্ক্রিনে ডকুড্রামাটির প্রদর্শনী শুরু হওয়ার পর থেকে পরবর্তী দুই সপ্তাহে বক্স অফিসে সবচাইতে সফল ছিলো ডকুড্রামাটি। দর্শক চাহিদার কথা মাথায় রেখে পরবর্তীতে সারা দেশের জেলা ও বিভাগীয় পর্যায়ের আরো ৩৫টি সিনেমা হলে চলে এ ডকু ড্রামার শো। সব মিলিয়ে দারুণভাবে ব্যবসা সফল চলচ্চিত্রটি।
‘হাসিনা: এ ডটারস টেল’ চলচ্চিত্রটি প্রযোজনা করেছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশন। প্রযোজক হচ্ছেন- রাদওয়ান মুজিব সিদ্দিক ও নসরুল হামিদ বিপু। পরিচালনা করেছেন অ্যাপল বক্স ফিল্মসের পিপলু খান।
আরো পড়ুন: লাইফ সাপোর্টে আজিজুল হাকিম
এর ডকুড্রামাটির পরিবেশক গাউসুল আজম শাওন জানিয়েছিলেন, হলগুলোর দর্শক চাহিদার ওপর ভিত্তি করে ডকুড্রামাটি টেলিভিশনে আনা হবে কিনা বিবেচনা করা হবে। বর্তমানে দেশের সিনেমা হলগুলোতে এখনো দর্শক চাহিদা থাকায় টেলিভিশনে সিনেমাটি প্রিমিয়ার করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে বলে জানান তিনি।
প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল আছে সবার। তিনি বঙ্গবন্ধুর কন্যা। কিন্তু ১৯৭৫ সালের পর কিভাবে তিনি বেঁচে ছিলেন তার ইতিহাস অনেকের কাছেই অজানা। আর সে কারণেই সারা দেশে এই ডকু ড্রামা সারা ফেলেছে। প্রধানমন্ত্রীর ব্যক্তিগত জীবন নিয়ে কৌতূহল আছে সবার। তিনি বঙ্গবন্ধুর কন্যা। কিন্তু ১৯৭৫ সালের পর কিভাবে তিনি বেঁচে ছিলেন তার ইতিহাস অনেকের কাছেই অজানা।
ইত্তেফাক/এএইচপি
