রাজধানী কামরাঙ্গীর চর ঝাউচর এলাকায় ক্রিকেট খেলাকে কেন্দ্র করে এক কিশোর নিহত হয়েছে। নিহতের নাম অপু (১৮)। শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এ ঘটনা ঘটে।
নিহতের মামা হাবিবুর রহমান জানান, বিকালে অপু তার বন্ধুদের সাথে নিয়ে ঝাউচর সেভেন মাঠে ক্রিকেট খেলে। সন্ধ্যার দিকে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে অপুর এক বন্ধু স্টাম্প দিয়ে মাথায় আঘাত করলে গুরুত্বর আহত হয়। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকরা অপুকে মৃত ঘোষণা করেন।
আরো পড়ুন : আন্তর্জাতিক শিশু শান্তি পুরস্কার পেল বাংলাদেশের সাদাত
দুই বোন এক ভাইয়ের মধ্যে অপু ছোট ছিল।
ইত্তেফাক/ইউবি
