চট্টগ্রামে পুলিশ ফাঁড়ি ও অস্ত্রাগার উদ্বোধন করলেন আইজিপি

আপডেট : ১৩ নভেম্বর ২০২০, ২২:২০

হালিশহর থানা এলাকায় নবনির্মিত উত্তর হালিশহর পুলিশ ফাঁড়ি এবং মনসুরাবাদ পুলিশ লাইনসের অস্ত্রাগার গতকাল শুক্রবার উদ্বোধন করেছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) ড. বেনজীর আহমেদ। হালিশহরে পুলিশ ফাঁড়িটি হওয়ায় এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি উন্নতির পাশাপাশি স্থানীয় জনসাধারণের পুলিশি সেবাপ্রাপ্তি আরো সহজতর ও গতিশীল হবে বলে আশা প্রকাশ করেন তিনি। 

ফাঁড়ি উদ্বোধন শেষে আইজিপি ড. বেনজীর আহমেদ মনসুরাবাদ পুলিশ লাইনসের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড পরিদর্শন করেন এবং একটি বৃক্ষের চারা রোপণ করেন। এসময় পুলিশের চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি মো. আনোয়ার হোসেন, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কমিশনার সালেহ্ মোহাম্মদ তানভীর, অতিরিক্ত পুলিশ কমিশনার (প্রশাসন ও অর্থ) আমেনা বেগম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এম মোস্তাক আহমেদ খান, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. আমির জাফর ও উপ-পুলিশ কমিশনার (পশ্চিম) মো. ফারুক উল হক উপস্থিত ছিলেন।