ইত্তেফাক রিপোর্ট
রাজধানীতে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৬১ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। গত সোমবার সকাল থেকে গতকাল মঙ্গলবার সকাল পর্যন্ত ডিএমপির বিভিন্ন থানা ও গোয়েন্দা পুলিশ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করে।
ডিএমপি সূত্র জানিয়েছে, গ্রেফতারকৃতদের কাছ থেকে ১ হাজার ৪২ পিস ইয়াবা ট্যাবলেট, ৩শ ৪৮ গ্রাম হেরোইন, ২শ ৮০ গ্রাম গাঁজা, ৪শ ৯ বোতল ফেনসিডিল ও ৩৭ ক্যান বিয়ার উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৫৮টি মামলা রুজু হয়েছে।
