ভারতের ইলেকট্রনিক মিডিয়া কনটেন্ট সাবস্ক্রিপশন রুখতে ব্যাংকগুলোকে অনলাইন পেমেন্ট বন্ধের নির্দেশ দিয়েছে পাকিস্তান সরকার।
সরকারের নির্দেশে সম্মতি জানিয়ে সব ব্যাংককে ১৩ নভেম্বরের মধ্যে পাক সেন্ট্রাল ব্যাংকে একটি রিপোর্ট জমারও নির্দেশ দিয়েছে দেশটির সরকার।
গত ৯ নভেম্বর এক জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পাকিস্তান সরকারের থেকে একটি চিঠি পেয়েছি যেখানে ভারতীয় কন্টেন্টের জন্য বিভিন্ন পদ্ধতিতে পেমেন্ট যার মধ্যে ক্রেডিট কার্ড আছে, তা বন্ধের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ সম্পর্কে পাক ইলেকট্রনিক মিডিয়া রেগুলেটরি অথরিটির (পিইএমআরএ) চেয়ারম্যান আবসার আলম বলেছেন, ভারতীয় ইলেকট্রনিক মিডিয়া কনটেন্ট ইতিমধ্যেই পাকিস্তানে নিষিদ্ধ। নতুন নির্দেশিকা ডিটিএইচ পরিষেবার জন্য বলবৎযোগ্য।
ভারতের বিনোদন চ্যানেলগুলোকে ঠেকাতেই পাক সরকারের নতুন এই পদক্ষেপ বলে খবরে বলা হয়েছে।
ইত্তেফাক/এসআর
