এসএসসি পরীক্ষার প্রস্তুতি

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ১৯:১৪

বাংলা দ্বিতীয়পত্র

এইচ. এম. ফেরদাউস হাসান প্রভাষক, বাংলা

মনিপুর উচ্চ বিদ্যালয় ও কলেজ মিরপুর, ঢাকা

১৪. ‘মহাকীর্তি-এর সঠিক ব্যাসবাক্য কোনটি?

ক. মহান যে কীর্তিখ. মহা কীর্তি যার

গ. মহতী যে কীর্তি

ঘ. মহা যে কীর্তি

১৫. আমরা চেষ্টা করেছি কিন্তু কৃতকার্য হতে পারিনি। - ‘কিন্তু অব্যয়পদটি কোন শ্রেণির?

ক. বিয়োজক     খ. সংকোচক

গ. সংযোজক    ঘ. অনুকার

১৬. ‘হেরথ ধাতুটি কোন প্রকারের ধাতু?

ক. আরবি              খ. হিন্দি

গ. ফারসি              ঘ. অজ্ঞাতমূল

১৭. সকলের জন্য প্রযোজ্য। এক কথায় প্রকাশ করলে কী হবে?

ক. সার্বজনীন           খ. সর্বজননী

গ. সর্বজন               ঘ. সর্বজনীন

১৮. মহত্ত্ব-এর প্রকৃতি প্রত্যয় কী হবে?

ক. মহত্ + ত          খ. মহত্ + ত্ত

গ. মহত্ + ত্ব          ঘ. মহত্ + ত্য

১৯ .‘মহাযাত্রা’ - কোন প্রকারের শব্দ?

ক. যৌগিক              খ. রূঢ়ি

গ. যোগরূঢ়             ঘ. মৌলিক

২০.‘স্বতন্ত্র’-এর বিপরীত শব্দ কোনটি হবে?

ক. অতন্ত্র                খ. অস্বতন্ত্র

গ. পরতন্ত্র               ঘ. পরস্বতন্ত্র

২১. ‘ইঁদুর কপালে - এর বিপরীত বাগধারা কোনটি?

ক. অদৃষ্টের পরিহাস

খ. অন্ধকার দেখা

গ. একাদশে বৃহস্পতি

ঘ. ক্ষণস্থায়ী

২২. তস্কর-এর সঠিক সন্ধি-বিচ্ছেদ কোনটি হবে?

ক. ত + কর           খ. তত্ + কর

গ. তঃ + কর          ঘ. তস্ + কর

২৩. ‘রোগ হলে ওষুধ খাবে’ - বাক্যটিতে কী অর্থে ভবিষ্যত্ কালের অনুজ্ঞা ব্যবহূত হয়েছে?

ক. আদেশ অর্থে    খ. সম্ভাবনায়

গ. বিধান অর্থে  ঘ. অনুরোধ অর্থে

২৪. বাংলা ভাষার সমস্ত ধাতুকে কয়টি ‘গণ’-এ ভাগ করা হয়েছে?

ক. ১৯টি               খ. ২০টি

গ. ২১টি                   ঘ. ২২টি

২৫. এ সুতায় কাপড় হয় না। - এখানে ‘সুতায়’ কোন কারকে কোন বিভক্তি?

ক. কর্মে ৭মী           খ. কর্তায় ৭মী

গ. কর্মে শূন্য           ঘ. করণে ৭মী

২৬. ‘বিনে স্বদেশী ভাষা মিটে কি আশা’ -  এখানে ‘বিনে’ অনুসর্গটি কোন অর্থ প্রকাশক?

ক. সঙ্গে                খ. প্রয়োজনে

গ. নিমিত্তে             ঘ. ব্যতিরেকে

২৭. পানসা- এই শব্দে প্রযুক্ত ‘সা’ প্রত্যয়টি কোন ভাষা থেকে এসেছে?

ক. হিন্দি               খ. ফারসি

গ. আরবি              ঘ. তামিল

২৮. ‘যে গাছে ফল ধরে, কিন্তু ফুল ধরে না’- এক কথায় কী হবে?

ক. পরগাছা             খ. মাকাল

গ. বনস্পতি            ঘ. বর্ণচোরা

২৯. ক্রিয়ার যে অবস্থা দ্বারা তা ঘটার ধরন বা রীতি প্রকাশ পায়, তাকে কী বলে?

ক. ক্রিয়ার কাল  খ. সমাপিকা ক্রিয়া

গ. ক্রিয়ার ভাব               ঘ. ক্রিয়া

৩০. পরের ই-কার আগে উচ্চারিত হলে কী বলে?

ক. বিপ্রকর্ষ খ. ধ্বনি বিপর্যয়

গ. অভিশ্রুতি         ঘ. অপিনিহিতি

১৪গ, ১৫গ, ১৬ক, ১৭ঘ, ১৮ঘ, ১৯গ, ২০গ, ২১গ, ২২গ, ২৩খ, ২৪গ, ২৫খ, ২৬ঘ, ২৭ঘ, ২৮ক, ২৯গ, ৩০গ