ভাঙ্গায় অস্ত্র ও ইয়াবাসহ ছাত্রলীগ নেতা গ্রেফতার

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২২:১৬

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

ভাঙ্গা বাজারের চালপট্টিতে সোমবার রাতে অভিযান চালিয়ে উপজেলা ছাত্রলীগ সভাপতি লুত্ফার মোল্লাকে গ্রেফতার করে  ফরিদপুরের ডিবি পুলিশ। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি পিস্তল, দুই রাউন্ড গুলি, ম্যাগজিন ও ২০০ পিস ইয়াবাসহ তার ব্যবহূত একটি প্রাইভেট কার জব্দ করা হয়। লুত্ফর মোল্লা ভাঙ্গা পৌর সদরের কাপুড়িয়া সদরদী গ্রামের মৃত্যু গিয়াসউদ্দিন মোল্লার ছেলে।

ফরিদপুর ডিবির অফিসার ইনচার্জ রাকিবুল ইসলাম জানান, দীর্ঘদিন ধরে ছাত্রলীগের সভাপতির পরিচয়ের অন্তরালে লুত্ফার মোল্লা বিভিন্ন ধরনের মাদকের ব্যবসা করে আসছিল। বড় ধরনের ইয়াবা ও অস্ত্র বেচা-কেনার গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশের সহায়তায় ভাঙ্গা বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ ব্যাপারে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী সাঈদুর রহমান বলেন, সরকার মাদকের ব্যাপারে জিরো টলারেন্স। সেখানে কারো রাজনৈতিক পরিচয় বড় নয়।