‘আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ’ উপলক্ষে দুই সপ্তাহব্যাপী অনুষ্ঠানের আয়োজন করেছে ইএমকে সেন্টার

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ১৯:১৫

প্রতিবছরের ন্যায় এবারও আন্তর্জাতিক শিক্ষা সপ্তাহ-২০২০ উপলক্ষে দুই সপ্তাহব্যাপী বিভিন্ন অনুষ্ঠানমালার আয়োজন করেছে ইএমকে সেন্টার। গত ১০ নভেম্বর এ কার্যক্রম উদযাপনের উদ্বোধন করেন বাংলাদেশে যুক্তরাষ্ট্র দূতাবাসের সংস্কৃতি বিষয়ক কর্মকর্তা ইসাবেল জোলডোস। অনুষ্ঠানে তিনি যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষার সুযোগ এবং তাদের উচ্চশিক্ষা বিষয়ক সংস্থা এডুকেশন ইউএসএ-এর সেবা সম্পর্কে অবহিত করেন। এডুকেশন ইউএসএ এডভাইজার রেজওয়ান সিদ্দিকি শিক্ষার্থীদের দুই সপ্তাহব্যাপী স্নাতক এবং স্নাতকোত্তর পর্যায়ে উচ্চশিক্ষার প্রস্তুতি সংক্রান্ত কার্যক্রমে বিনামূল্যে অংশগ্রহণের সুযোগ সম্পর্কে অবহিত করেন। এ অনুষ্ঠানে ২৫ টি আমেরিকান ইউনিভার্সিটি, ইএমকে সেন্টারের এডুকেশন ইউএসএ এর মাধ্যমে যুক্তরাষ্ট্রে উচ্চতর শিক্ষার সুযোগ, ভর্তির প্রস্তুতি, নানা রকমের স্কলারশিপ এবং আন্তর্জাতিক পরিমণ্ডলের জন্য প্রস্তুত হবার জন্য শিক্ষক, শিক্ষার্থীদের এবং তাদের অভিভাবকদের দিকনির্দেশনা দিবে। এ ছাড়াও বিখ্যাত ইউনিভার্সিটিতে স্কলারশিপ নিয়ে অধ্যয়নরত বাংলাদেশি শিক্ষার্থী, এবং সফল সাবেক শিক্ষার্থীরাও দিকনির্দেশনা দিবেন। ইএমকে সেন্টারের এ কার্যক্রমে বাংলাদেশে আমেরিকা সেন্টারের পাশাপাশি নেপাল, শ্রীলংকা এবং ভারতের এডুকেশন ইউএসএ এডভাইজিং সেন্টার ও যুক্ত আছে। জিস্ট ইন্টারন্যাশনাল ফাউন্ডেশন এ কার্যক্রমে সহযোগী সংস্থা হিসেবে কাজ করছে। উচ্চশিক্ষায় প্রস্তুতির সকল ধাপের বিস্তারিত এবং আপনার জন্য দরকারি প্রোগ্রামে অংশ নিতে রেজিস্ট্রেশন করুন: https://www.emkcenter.org/campaign/iew 2020 এখানে। ১০-২৬ এ নভেম্বর পর্যন্ত  প্রতি দিন সন্ধ্যা ৭-৮.৩০ পর্যন্ত এ প্রোগ্রামগুলোতে অনলাইনে অংশ নেয়া যাবে।