স্পোর্টস রিপোর্টার
শুক্রবার নেপালের বিপক্ষে জাতীয় দলের গোলকিপার শহিদুল আলম সোহেলের খেলার কথা ছিল। কোচ জেমি ডে আগেই বলেছিলেন সোহেলের কথা। কিন্তু ম্যাচের দিন দুপুরেই নিশ্চিত হয়ে যায় খেলতে পারছেন না তিনি। সোহেলের কোমরের নিচে চোট আছে। এমআরআই করিয়ে জাতীয় দলের অস্ট্রেলিয়ান ফিজিও সেটি অস্ট্রেলিয়ায় পাঠিয়ে মতামত জানতে চেয়েছিল। সেখান থেকে রিপোর্ট আসে সোহেলকে বিশ্রামে পাঠাতে হবে। আর দেরি না করে গতকাল দুপুরেই ক্যাম্প থেকে ছুটি দেওয়া হয় সোহেলকে। জাতীয় দলের ম্যানেজার আমের খান জানালেন সোহেল ক্যাম্প ছেড়ে চলে গেছেন। তার কোমরে সমস্যা। সোহেল বলেন, ‘আগেই পেইন হতো। অস্ট্রেলিয়ান ফিজিওকে দেখানোর পর সে এমআরআই করায়, এক্সরে করায়। হালকা ফ্রাকচার হয়েছে। এক মাস বিশ্রাম থাকব তবে বলের ট্রেনিং করতে পারব না। আমার আসলে ব্যাডলাক খেলতে পারলাম না।’
