ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা
ফুলবাড়ীতে কৃষকরা আগাম হাইব্রিড জাতের ফুলকপি ও বাঁধাকপি চাষে ব্যস্ত হয়ে পড়েছেন। শনিবার সকালে সরেজমিনে উপজেলার বিভিন্ন এলাকা ঘুরে এ চিত্র দেখা গেছে। গোরকমন্ডল গ্রামের কৃষক আব্দুল সাত্তার, হাসেম আলী ও কৃষ্ণনন্দ বকসী গ্রামের আব্দুল লতিফ ও কেতারু মামুদ জানান, এ বছর ফুলকপি ও বাঁধাকপির ভালো ফলন হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মাহবুবুর রশিদ জানান, কৃষকরা আগাম হাইব্রিড জাতের ফুলকপি চাষ করছে। কেউ কেউ বিক্রি শুরু করেছেন। ফুলকপি ও বাঁধাকপির দামও ভালো থাকায় কৃষকরা লাভবান হবেন।
