বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ২১:২০

ইত্তেফাক ডেস্ক

বিভিন্ন স্থানে গতকাল শনিবার বর্ণাঢ্য আয়োজনে পালিত হয়েছে বিশ্ব ডায়াবেটিস দিবস। ইত্তেফাক প্রতিনিধি ও সংবাদদাতাদের পাঠানো খবর।

ঝিনাইদহ :ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালের আয়োজনে হাসপাতাল চত্বর থেকে র্যালি বের করা হয়। পরে একই স্থানে অনুষ্ঠিত হয় আলোচনাসভা। এ সময় ঝিনাইদহ ডায়াবেটিক হাসপাতালের সভাপতি মীর নাসির উদ্দিন, সাধারণ সম্পাদক মাহমুদুল ইসলাম ফোটন প্রমুখ বক্তব্য রাখেন। 

গোপালগঞ্জ :শহরে ডায়াবেটিস সচেতনতায় ট্রাকে প্রচারাভিযান চালানো হয়েছে। পরে গোপালগঞ্জ ডায়াবেটিক সমিতিতে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) কাজী শহিদুল ইসলাম।

চাঁদপুর :চাঁদপুর ডায়াবেটিক সমিতি ও ডায়াবেটিক হাসপাতালের যৌথ উদ্যোগে রোড শোতে ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো. আবদল্লাহ আল মাহমুদ জামান, ডায়াবেটিক সমিতির সধারণ সম্পাদক জাহাঙ্গীর আখন্দ সেলিম প্রমুখ অংশগ্রহণ করেন। পরে বিনা মূল্যে শতাধিক নারী-পুরুষের ডায়াবেটিস পরীক্ষা করা হয়।

জামালপুর :জামালপুর ডায়াবেটিক হাসপাতালের আয়োজনে মির্জা আজম রোডে রোড শোর আয়োজন করা হয়। পরে আলোচনাসভা ডায়াবেটিক হাসপাতালের সভাপতি আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবেক বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম এমপির সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।

নরসিংদী :নরসিংদী ডায়াবেটিকক অ্যান্ড জেনারেল হাসপাতালের উদ্যোগে বর্ণাঢ্য র্যালি ও আলোচনাসভার আয়োজন করা হয়।

ভেড়ামারা (কুষ্টিয়া) :ভেড়ামারা ডায়াবেটিক সমিতির উদ্যোগে বিনা মূল্যে চক্ষু চিকিত্সাশিবির ও মেডিক্যাল ক্যাম্পের আয়োজন করা হয়।