বরিশাল অফিস
অবৈধভাবে চরের মাটি কেটে নেওয়ার অভিযোগে শনিবার দুটি ড্রেজারসহ দুই জনকে আটক করেছে ভ্রাম্যমাণ আদালত। সদর উপজেলার চন্দ্রমোহন ইউনিয়নের টুমচর ভেদুরিয়া গ্রামের চর পাওয়ার এলাকায় শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত এই অভিযান পরিচালিত হয়। এ সময় আটককৃতদের এক মাস করে বিনাশ্রম কারাদণ্ড দেন বরিশাল সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান। দণ্ডপ্রাপ্তরা হলেন—আফসু মিয়া এবং কুদ্দুস মিয়া। তাদের বরিশাল কেন্দ্রীয় কারাগারে পাঠায় পুলিশ। বরিশাল জেলা প্রশাসনের সহকারী কমিশনার সুব্রত কুমার বিশ্বাস অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।
