নরসিংদী প্রতিনিধি
নরসিংদীর মাধবদীতে মানসিক ভারসাম্যহীন এক নারীকে (২৬) ধর্ষণ মামলার পলাতক আসামি সোলায়মানকে (৩৫) গ্রেফতার করেছে পুলিশ। গতকাল শনিবার পাঁচদোনা পুলিশ ক্যাম্পের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা ইউসুফ আহমেদ এ তথ্য নিশ্চিত করেন। তিনি আরো জানান, স্বামী পরিত্যক্তা এক সন্তানের জননী মানসিক ভারসাম্যহীন ঐ নারীকে বাড়ির পাশের গরুর খামারের একটি ঘরে ডেকে নিয়ে গত ১৩ অক্টোবর ধর্ষণ করে খামারের কর্মচারী সোলায়মান। এ ঘটনায় ঐ নারীর পরিবার বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় মামলা করে।
