হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন স্বাস্থ্যসচিবের

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ২১:২২

হোসেনপুর (কিশোরগঞ্জ) সংবাদদাতা

হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. আবদুল মান্নান। শনিবার দুপুরে তিনি স্বাস্থ্য কমপ্লেক্সটি পরিদর্শন করেন। এ সময় কিশোরগঞ্জের সিভিল সার্জন ডা. মো. মুজিবুর রহমান, উপজেলা নির্বাহী অফিসার এ এস এম জাহিদুর রহমান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ওয়াহিদুজ্জামান প্রমুখ উপস্থিত ছিলেন। পরে স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মেলন কক্ষে স্বাস্থ্যসচিব মো. আবদুল মান্নান বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভা করেন।