টেলিটকের নেটওয়ার্ক

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ২১:৪২

টেলিটক বাংলাদেশের একমাত্র সরকারি সিম কোম্পানি। অন্যান্য সিম অপারেটরের তুলনায় টেলিটকে কল রেট, ডাটায় সাশ্রয় বেশি। কিন্তু তা সত্ত্বেও টেলিটক সিমের ব্যবহার নেই বললেই চলে। টেলিটক ছাড়া অন্য সব সিম কোম্পানি বিদেশি শেয়ারভুক্ত। এসব কোম্পানি প্রতি বছর কোটি কোটি টাকা লাভ করছে। সে তুলনায় টেলিটকে সরকারকে ভুর্তকি দিতে হয়। অনেকেই টেলিটক সম্পর্কে জানে না। এর কারণ দুর্বল নেটওয়ার্ক। টেলিটক ফোর-জি হলেও থ্রি জি পাওয়াই যেন ভাগ্যের ব্যপার। জেলা শহরগুলোতে নেটওয়ার্ক পেলেও গ্রামাঞ্চলে কোনো নেটওয়ার্ক নেই। গ্রামের সব মানুষই অন্য কোম্পানির সিম ব্যবহার করে। টেলিটকের শক্তিশালী নেটওয়ার্ক থাকলে এর ব্যবহার বাড়বে। এতে ভুর্তকি না দিয়ে বরং সরকার বিশাল অঙ্কের রাজস্ব আসবে। তাই টেলিটকের প্রচার ও নেটওয়ার্ক শক্তিশালী করতে সংশ্লি­ষ্ট মন্ত্রণালয়ের দৃষ্টি আকর্ষণ করছি।

ওবাইদুর সাঈদ

শিক্ষার্থী, ঢাকা কলেজ