ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত নাহি অ্যালুমিনিয়ামের চলতি অর্থবছরের প্রথম তিন মাসে শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৪১ শতাংশ কমেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ৫০ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল শূন্য দশমিক ৮৫ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা শূন্য দশমিক ৩৫ টাকা বা ৪১ শতাংশ কমেছে। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৮ টাকায়। ২০১৪ সালের ১ মার্চ বাণিজ্যিক উত্পাদন শুরু করে কোম্পানিটি। কোম্পানিটি বাংলাদেশে অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল (এসিপি) প্রস্তুত করে থাকে। অ্যালুকোটিজার ব্র্যান্ড নামে প্রতিষ্ঠানটি পণ্য বাজারজাত করে থাকে। বাজারে কোম্পানিটির ব্যবসায়ী প্রতিদ্বন্দ্বিরা হলো বিডি থাই অ্যালুমিনিয়াম, অ্যারামিট থাই অ্যালুমিনিয়াম, ঢাকা থাই এবং চায়না হু অ্যালুমিনিয়াম প্রভৃতি।
