রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা
নারায়ণগঞ্জের রূপগঞ্জ ইউনিয়নের বাগবের বেইলারটেক এলাকায় জমিসংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে মহিলাসহ দুই জনকে কুপিয়ে জখম করেছে প্রতিপক্ষ। জখম হওয়া দুই জন হলেন—কৃষক আনোয়ার হোসেন ও তার স্ত্রী সুফিয়া বেগম। তাদের উদ্ধার করে রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় ভুক্তভোগী আনোয়ার হোসেনের ছোট ভাই জাকির হোসেন বাদী হয়ে একই এলাকার বাসিন্দা প্রতিপক্ষের জুলহাস, বাবুল, মোক্তার, সাইফুল খোকন, শরিফ ও মনিরকে আসামি করে রূপগঞ্জ থানায় অভিযোগ দায়ের করেছেন। রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান বলেন, এ ঘটনায় অভিযোগ পেয়েছি। সুষ্ঠু তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
