মুজিববর্ষে প্রেস কাউন্সিলের বই পেল মুন্সীগঞ্জ প্রেসক্লাব

আপডেট : ১৪ নভেম্বর ২০২০, ২১:৪৯

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে বাংলাদেশ প্রেস কাউন্সিলের পক্ষ থেকে মুন্সীগঞ্জ প্রেসক্লাবে বই উপহার দেওয়া হয়েছে। গতকাল প্রেসক্লাবের শফিউদ্দিন আহাম্মেদ মিলনায়তনে এ উপলক্ষ্যে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন প্রেস কাউন্সিলের চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ মমতাজ উদ্দিন আহমেদ। মুন্সীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন প্রেস কাউন্সিলের সদস্য নূরে জান্নাত আখতার সীমা ও প্রেস কাউন্সিলের সচিব মোহাম্মদ শাহ-আলম। প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ খোকার পরিচালনায় বক্তব্য রাখেন ক্লাবের সাবেক সভাপতি শহিদ-ই-হাসান তুহিন, সাবেক আহ্বায়ক মঞ্জুর মোর্শেদ ও সাবেক সাধারণ সম্পাদক ভবতোষ চৌধুরী নূপুর প্রমুখ।