ইত্তেফাক রিপোর্ট
দৈনিক ইত্তেফাকের কলকাতা প্রতিনিধি তারিক হাসানের বাবা জহির হাসান ইন্তেকাল করেছেন। তার বয়স হয়েছিল ৭০ বছর। তার জন্ম পশ্চিমবঙ্গের কলকাতায়। ভারতের জম্মু-কাশ্মীরের রাজধানী শ্রীনগরে গিয়ে তিনি অসুস্থ হয়ে শের-ই-কাশ্মীর ইনস্টিটিউট অব মেডিক্যাল সায়েন্সেসে চিকিত্সাধীন ছিলেন। সেখানেই গত শুক্রবার তিনি মৃত্যুবরণ করেন। গতকাল শনিবার বাদজোহর তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। শ্রীনগরের বাদকুলা কবরস্থানে তাকে দাফন করা হয়েছে।
