জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স কোর্স চালু করা হোক

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২২:২৪

জকিগঞ্জ সিলেট জেলা শহর থেকে বেশ দূরবর্তী উপজেলা। এখানে তিন লক্ষাধিক মানুষের বসবাস। উচ্চ মাধ্যমিক বিদ্যালয় থেকে কলেজ মর্যাদাপ্রাপ্ত প্রতিষ্ঠান ৫টি। ডিগ্রি কলেজ ৪টি। আলিম পর্যন্ত মাদ্রাসা ৩টি। এই শিক্ষাপ্রতিষ্ঠানগুলো থেকে প্রতি বছর হাজারের ওপরে শিক্ষার্থী আলিম এবং এইচএসসি পাস করে বের হয়। কিন্তু দুঃখজনক হলো, এই এলাকার কোনো কলেজে অনার্স কোর্স চালু নেই। প্রতিবছর হাজারো শিক্ষার্থীকে অনার্স পড়ার জন্য পার্শ্ববর্তী উপজেলা কিংবা জেলা শহরে যেতে হয়। তাই জকিগঞ্জ সরকারি কলেজে অনার্স কোর্স চালু করার জন্য সংশ্লি­ষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।

রুম্মান আহমদ চৌধুরী

শিক্ষার্থী, জালালপুর জালালীয়া ফাজিল সিনিয়র মাদ্রাসা, সিলেট