বিদ্যুত্ চাই

আপডেট : ১৫ জানুয়ারি ২০১৯, ২২:২৫

নওগাঁ জেলার আত্রাই উপজেলাধীন আহসানগঞ্জ ইউনিয়নের দাড়িয়াগাথী হাজী বছির উদ্দিন চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমরুল কসবা ডা. আশরাফ আলী চৌধুরী নিম্ন মাধ্যমিক বিদ্যালয় ও আমরুল কসবা শাখা ডাকঘরে বিদ্যুত্ সংযোগ দেওয়ার জন্য তিন-চার বছর আগে জরিপ হয়েছে। তারপর স্থানীয় সংসদ সদস্য স্কুল দুটিতে গিয়ে ছাত্রছাত্রীদের গরমে কষ্ট দেখে তাত্ক্ষণিক নওগাঁ পল্লি বিদ্যুত্ সমিতি, আত্রাইয়ের পরিচালককে ৭ দিনের মধ্যে বিদ্যুত্ সংযোগ দিতে নির্দেশ দেন। আত্রাই পল্লি বিদ্যুত্ কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে জানা যায়, একটি প্যাকেজের আওতায় কাজ চলছে। এদিকে দীর্ঘ ৫ মাস পার হওয়ার পরও এই প্রতিষ্ঠানসমূহে বিদ্যুত্ সংযোগ দেওয়া হয়নি। বর্তমানে আত্রাই উপজেলা শতভাগ বিদ্যুতের আওতায়। এ এলাকায় আগামী মার্চ-এপ্রিল মাস থেকে তীব্র গরম পড়বে। আবার বিদ্যুত্ সংযোগের অভাবে প্রতিষ্ঠান তিনটিতে তথ্যপ্রযুক্তি বিষয়ে কোনো কার্যক্রম পরিচালনা করা যাচ্ছে না। স্কুল দুটিতে কম্পিউটার বিষয়ে শিক্ষা প্রদান বন্ধ ও ডাকঘরে ই-পোস্ট অফিস কার্যক্রম চালু করা সম্ভব হচ্ছে না। এ বিষয়ে উচ্চ পর্যায়ে সরেজমিন তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিনীত আবেদন জানাচ্ছি।

মো. শওকত আলী চৌধুরী (রিজভী)

সভাপতি, দাড়িয়াগাথী হাজী বছির উদ্দিন চৌধুরী সরকারি প্রাথমিক বিদ্যালয়, আমরুল কসবা, আত্রাই, নওগাঁ