মিহির রঞ্জন তালুকদার, প্রভাষক
বালাগঞ্জ সরকারি কলেজ, সিলেট
ুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই ভালো আছ। দীর্ঘদিন যাবত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় তোমাদের পরাশোনার যাতে ক্ষতি না হয় সে জন্যই আমাদের প্রচেষ্টা। আশা করি নিয়মিত অনুশীলন করলে তোমরা উপকৃত হবে। তোমাদের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ের কোনো প্রশ্ন, সমস্যা থাকলে তোমরা ই-মেইল করতে পারো mihir.sir.ict । সমাধান করার চেষ্টা করবো। আজ প্রথম অধ্যায় থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।
১. বিশ্বগ্রাম বা গ্লোবাল ভিলেজ শব্দটিকে সকলের
সামনে প্রথম তুলে ধরেন-
ক. Marshall McLuhan খ. Bill Gates
গ. Steve Job ঘ. Mark Jukerbarg
২. ভিওআইপি (VOIP) এর পূর্ণরূপ কোনটি?
ক. ভয়েস ইন্টারোপেরাবিলিটি প্রসেস
খ. ভয়েস অন ইন্টারনেট প্রসেস
গ. ভয়েস ওভার ইন্টারোপেরাবিলিটি প্রটোকল
ঘ. ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল
৩. Robot শব্দটি মূলত এসেছে স্লাভিক শব্দ Robota হতে যার অর্থ হলো-
ক. লৌহ মানব খ. শ্রমিক
গ. স্বয়ংক্রিয় যন্ত্র ঘ. যন্ত্রচালিত মানুষ
৪. ভার্চুয়াল রিয়েলিটি মূলত-
i. কম্পিউটার প্রযুক্তি ও সিমুলেশন তত্ত্বের উপর প্রতিষ্ঠিত
ii. একটি হাই কোয়ালিটির ভিডিও গেমস
iii. একটি থ্রিডি ভিডিও
নিচের কোনটি সঠিক?
ক. i খ. iii গ. ii ও iii ঘ. i, ii ও iii
৫. গ্লোবাল আউটসোর্সিং মার্কেট প্লেস-
i. ফ্রিল্যান্সার ডট কম ii. ইল্যান্স iii.গুরু
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. i, ii ও iii গ. i ও iii ঘ. iii
৬. চাকুরীজীবীদের কাছে ইন্টারনেট ব্যবস্থা জনপ্রিয়, কারণ এ পদ্ধতিতে-
i. যাতায়াত বাবদ খরচ কম হয়
ii. উপার্জন করা যায়
iii. সময়ের সাশ্রয় হয়
নিচের কোনটি সঠিক?
ক. ii ও iii খ. i ও iii গ. i ও ii ঘ. i, ii ও iii
৭. রোবট ব্যবহূত হয় যে সব কাজে-
i. কলকারখানার জিনিসপত্র পরিবহনে
ii. যন্ত্রাংশ সংযোজনে
iii. যুদ্ধযানে ড্রাইভারের বিকল্প হিসেবে
নিচের কোনটি সঠিক?
ক. ii খ. i, ii ও iii গ.i ও iii ঘ. iii
৮. কোনটি ইন্টারনেট সংযোগকারী সামগ্রী নয়?
ক. মডেম খ. টেলিফোন লাইন
গ. সফ্টওয়্যর ঘ. প্লটার
৯. কম্পিউটার নেটওয়ার্ক-
i. কো-এক্সিয়াল ক্যাবল ব্যবহূত হয়
ii. টুইস্টেড পেয়ার ক্যাবল ব্যবহূত হয়
iii. ফাইবার অপটিক ক্যাবল ব্যবহূত হয়
নিচের কোনটি সঠিক?
ক. i ও ii খ. i, ii ও iii
গ. ii ও iii ঘ. i ও iii
উত্তর:১ক, ২ঘ, ৩খ, ৪ঘ, ৫খ, ৬ঘ, ৭খ, ৮ঘ, ৯-খ
