মাদারীপুরের রাজৈর পৌরসভা নির্বাচনে মনোনয়ন দাখিলের শেষ দিনে মেয়র পদে সাত জন এবং সংরক্ষিত নারী ও পুরুষ কাউন্সিলর পদে মোট ৪৩ জন মনোনয়ন দাখিল করেছেন। রবিবার সকাল ১০টা থেকে উপজেলা চত্বরে প্রার্থীরা সমর্থকদের নিয়ে আনন্দ উল্লাসের মাধ্যমে মনোনয়ন জমা দেন।
মাদারীপুর জেলা নির্বাচন অফিসার মোঃ মনিরুজ্জামান জানান, মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নাজমা রশিদ, আওয়ামী লীগ দলীয় বিদ্রোহী প্রার্থী বর্তমান মেয়র শামীম নেওয়াজ মুন্সী, রাজৈর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সিদ্দিকুর রহমান বক্কর, পৌর আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক গোপা শারমীন, সাবেক ভাইস চেয়ারম্যান লিতা কুদ্দুস, সাংবাদিক শেখ মোস্তাফিজুল হক নাদির ও বিএনপি মনোনীত প্রার্থী জাকির হোসেন এবং সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৯ জন ও কাউন্সিলর পদে ৩৪ মনোনয়নপত্র দাখিল করেছেন।
আরও পড়ুন: জুয়েল হত্যায় মুয়াজ্জিন আফিজ উদ্দিন ৫ দিনের রিমান্ডে
আগামী ১৭ নভেম্বর মনোনয়নপত্র বাছাই , ২৩ নভেম্বর মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন। ১০ ডিসেম্বর পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে।
ইত্তেফাক/এসি
