জেএফএ কাপের চূড়ান্ত পর্ব ঢাকার বাইরে

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ২১:০৫

স্পোর্টস রিপোর্টার

জাপান ফুটবল অ্যাসোসিয়েশনের (জেএফএ) আট দল চূড়ান্ত হয়েছে। আঞ্চলিক চ্যাম্পিয়ন এবং সেরা রানার্সআপ দল নিয়ে আট দলের নামও ঘোষণা করেছে বাফুফে। তবে কবে এই আট দল নিয়ে খেলা শুরু হবে সেটি এখনো নিশ্চিত নয়। ভেন্যু নিয়ে আলোচনা চলছে। রংপুর, গাইবান্ধা, খাগড়াছড়ি, নারায়ণগঞ্জ, কিশোরগঞ্জ, মাগুরা, সাতক্ষীরা আঞ্চলিক চ্যাম্পিয়ন হয়ে চূড়ান্ত পর্বে উঠে এসেছে, সঙ্গে এসেছে সেরা রানার্সআপ রাজশাহী জেলা।

ঢাকায় পরবর্তী রাউন্ড হচ্ছে না, কারণ বঙ্গবন্ধু স্টেডিয়াম খেলায় ব্যস্ত থাকবে। সংস্কার কাজ চলবে এখানে। কমলাপুর স্টেডিয়ামে নারী ফুটবল লিগের দুটি করে খেলা হচ্ছে। ২০ নভেম্বর ফিরতি রাউন্ড। ঢাকায় মাঠ সংকট, জেএফএ কাপের পরবর্তী রাউন্ডের খেলা ঢাকার বাইরেই আয়োজন করতে হবে। রাজশাহী, নওগাঁ, মাগুরা জেএফএ কাপ আয়োজন করতে চায়। কিন্তু তারা কীভাবে দলগুলোর থাকা-খাওয়াসহ অনূর্ধ্ব-১৪ মেয়েদের নিরাপত্তা ব্যবস্থা করবে তারপর ভেন্যু নির্ধারণ করা হবে।