ক্যাপসন নিউজ

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ১৯:৪১

মুন্সীগঞ্জের মিরকাদিম পৌরসভার গোয়ালঘুন্নী গ্রামে বিনা মূল্যে ৩০টি সেলাই মেশিন ও ৩০টি ব্যাটারিচালিত অটোরিকশা বিতরণ করা হয়। মুন্সীগঞ্জের জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান তালুকদার অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সভাপতিত্ব করেন আলহাজ নূর মোহাম্মদ ট্রাস্টের প্রতিষ্ঠাতা, যমুনা ব্যাংক ফাউন্ডেশন ও যমুনা ব্যাংক নির্বাহী কমিটির চেয়ারম্যান আলহাজ নূর মোহাম্মদ

০০০০

বেসিক ব্যাংক লিমিটেডের ৩১তম বার্ষিক সাধারণ সভা (এজিএম) সম্প্রতি অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান প্রফেসর ড. আবুল হাসেম। সভায় স্বাগত বক্তব্য দেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মো. রফিকুল আলম

০০০০

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড, যশোর জোনের উদ্যোগে ‘ব্যাংকিং কার্যক্রমে শরিয়াহ্ পরিপালন’ শীর্ষক ওয়েবিনার সম্প্রতি অনুষ্ঠিত হয়। ব্যাংকের ডাইরেক্টর সৈয়দ আবু আসাদ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর ও সিইও মো. মাহবুব উল আলম

০০০০

লক্ষ্মীপুরা তৈরি পোশাকশিল্প শ্রমিকদের জন্য ‘শুদ্ধ ড্রিংকিং ওয়াটার’ গতকাল উদ্বোধন করেন সম্মিলিতভাবে ২৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জবেদ আলী, গাজীপুর সিটি করপোরেশনের সচিব মো. মোস্তাফিজুর রহমান এবং বিজেএমইএ হেলথ সেন্টারের চেয়ারম্যান হানিফুর রহমান লোটাস