ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ব্লক মার্কেটে গতকাল ৩০টি কোম্পানি লেনদেনে অংশ নিয়েছে। এসব কোম্পানির ৩০৮ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে জানা গেছে, কোম্পানিগুলোর ২ কোটি ৯৮ লাখ ২৯ হাজার ৬৫৭টি শেয়ার ৭৭ বার হাতবদল হয়েছে। এর মাধ্যমে কোম্পানিগুলোর ৩০৭ কোটি ৯৯ লাখ ৯২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।
কোম্পানিগুলোর মধ্যে সবচেয়ে বেশি, অর্থাত্ ২৭০ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে বেক্সিমকো ফার্মার। দ্বিতীয় সর্বোচ্চ ৬ কোটি ৯২ লাখ ৫৫ হাজার টাকার ওইম্যাক্সের এবং তৃতীয় সর্বোচ্চ ৬ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে প্রভাতী ইনসিওরেন্সের।
এছাড়া এসকে ট্রিমসের ২০ লাখ ৬৯ হাজার টাকার, সিমটেক্সের ১৩ লাখ ৫২ হাজার টাকার, সাইফ পাওয়ারটেকের ৫ লাখ ৭৪ হাজার টাকার, রূপালী ইনসিওরেন্সের ৮৮ লাখ ৪০ হাজার টাকার, রেনেটার ১ কোটি ৭১ লাখ ৯৯ হাজার টাকার, কাশেম ইন্ডাস্ট্রিজের ২৩ লাখ ৬২ হাজার টাকার, প্রাইম ইনসিওরেন্সের ৫ লাখ ২৮ হাজার টাকার, প্রিমিয়ার ব্যাংকের ২৩ লাখ টাকার, পেনিনসুলার ২ কোটি ৯৫ লাখ ৯০ হাজার টাকার, প্যারামাউন্ট ইনসিওরেন্সের ৩৯ লাখ ৬০ হাজার টাকার, ওরিয়ন ইনফিউশনের ৩৩ লাখ ৮২ হাজার টাকার, ন্যাশনাল পলিমারের ৩ কোটি ৬৭ লাখ ৩২ হাজার টাকার, নিটল ইনসিওরেন্সের ৩৮ লাখ ৭৬ হাজার টাকার, ন্যাশনাল ব্যাংকের ৩৫ লাখ ৫০ হাজার টাকার, এমএল ডাইংয়ের ৯৭ লাখ ১৯ হাজার টাকার, মোজাফফর হোসাইন স্পিনিংয়ের ৬৬ লাখ টাকার, খুলনা পাওয়ারের ১ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকাসহ অন্যান্য কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে।
