ইত্তেফাক রিপোর্ট
শেয়ারবাজারে তালিকাভুক্ত ড্যাফোডিল কম্পিউটার্স চলতি অর্থবছরের তিন মাসের (জুলাই-সেপ্টেম্বর) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। গতকাল রবিবার কোম্পানির আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশের সিদ্ধান্ত গ্রহণ করে পরিচালনা পর্ষদ। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্রমতে, চলতি অর্থবছরের প্রথম প্রান্তিকের তিন মাসে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৬৯ শতাংশ কমেছে। কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে শূন্য দশমিক ১৫ টাকা। আগের বছরের একই সময়ে ইপিএস হয়েছিল শূন্য দশমিক ৪৯ টাকা। এ হিসাবে কোম্পানিটির মুনাফা শূন্য দশমিক ৩৪ টাকা বা ৬৯ শতাংশ কমেছে। ২০২০ সালের ৩০ সেপ্টেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি সম্পদ (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ দশমিক ৯১ টাকার।
