ধসে পড়েছে বিদ্যালয়ের ভবন

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ১৯:৪১

মির্জাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা

সাম্প্রতিক বন্যায় আলহাজ শফিউদ্দিন মিঞা আদর্শ নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ের দুইটি টিনসেড ভবন ধসে পড়েছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রাজিবুল হাসান রাসেল বলেন, বন্যার পানির প্রবল স্রোতে দুইটি ভবন পুরোপুরি ধসে গেছে। বাকি ভবনগুলো ঝুঁকিপূর্ণ। ফলে পাঠদান চালিয়ে যাওয়া সম্ভব হচ্ছে না। ভবনগুলো দ্রুত সংস্কার ও মেরামত প্রয়োজন। টাঙ্গাইল জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের সহকারী প্রকৌশলী মো. বাবুল হোসেন বলেন, ভবন তৈরির জন্য ১০ লাখ টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে। প্রকল্প পাশ হলেই কিছুদিনের মধ্যে কাজ শুরু হবে।