বেগুন চাষে সাফল্য

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ২১:৩৪

আদিতমারী (লালমনিরহাট) সংবাদদাতা 

বেগুন চাষ করে সফলতা পাচ্ছেন আদিতমারী উপজেলার কমলাবাড়ী ইউনিয়নের কৃষকরা। এ বছর অতিবৃষ্টি ও বন্যার কারণে অনেক জমির বেগুনগাছ পচে নষ্ট হওয়ার পরও এলাকার চাষিরা তাদের উত্পাদিত বেগুনের ভালো দাম পেয়ে খুশি। সফল বেগুনচাষি কাশি কান্ত জানান, তিনি এ বছর ৫০ শতক জমিতে বেগুন চাষ করেছেন। অতি বৃষ্টি ও বন্যার ক্ষতি সামলিয়েও এখন প্রতি সপ্তাহে ১৫ থেকে ২০ হাজার টাকার বেগুন বিক্রি করছেন। আদিতমারী উপজেলা উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা এম এম জামান শাহীন বলেন, উপজেলা কৃষি বিভাগের পক্ষ থেকে মাঠ পর্যায়ে কৃষকদের সার্বক্ষণিকভাবে পরামর্শ দেওয়া হয়ে থাকে।