কিশোরগঞ্জ প্রতিনিধি
পোলট্রি খাদ্যসামগ্রীর মূল্যবৃদ্ধির প্রতিবাদে পোলট্রি খামার রক্ষা জাতীয় পরিষদ কিশোরগঞ্জ জেলা শাখার উদ্যোগে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। রবিবার জেলা শহরের কালীবাড়ি ব্রিজসংলগ্ন শহিদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরে বেলা ১১টা থেকে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় বক্তব্য রাখেন সংগঠনের জেলা শাখার সভাপতি এ কে ফজলুল হক, সাধারণ সম্পাদক মো. সাদেকুর রহমান সাদেক, সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম প্রমুখ। বক্তারা বলেন, কাঁচামালের মূল্যবৃদ্ধির অজুহাতে বহুজাতিক কোম্পানিগুলো এক মাসে প্রতি টনে ৩ হাজার টাকা মূল্যবৃদ্ধি করেছে। এতে করে খামারিরা দিশেহারা হয়ে পড়েছেন।
