তানোর (রাজশাহী) সংবাদদাতা
বরেন্দ্রের মাঠগুলোতে যতদূর চোখ যায় শুধু আমন ধানের সোনালী ঝিলিক দেখা মিলছে। এদিকে চলতি কার্তিক মাসের মাঝামাঝি থেকে শুরু হয়েছে ধান কাটা। তবে অগ্রহায়ণ মাসে পুরোদমে আমন কাটা ও মাড়াই শুরু হবে বলে জানিয়েছে কৃষকেরা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এবার উপজেলায় ২২ হাজার ৩৮৭ হেক্টর জমিতে আমনের আবাদ হয়েছে। উপজেলা কৃষি অফিসার শামিমুল ইসলাম বলেন, কৃষকরা যাতে লাভবান হতে পারেন এবং কোনো সমস্যায় না পড়েন সেজন্য সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে। ইতিমধ্যে ধান কাটা শুরু হয়েছে। আশা করি, এবারও ধানের বাম্পার ফলন হবে।
