রংপুরে বালু উত্তোলন বন্ধে সমাবেশ

আপডেট : ১৫ নভেম্বর ২০২০, ২১:৩৫

স্টাফ রিপোর্টার, রংপুর

রংপুরে অবৈধ বালু উত্তোলন বন্ধ, নদীভাঙন প্রতিরোধ ও কৃষকদের ক্ষতিপূরণের দাবিতে সমাবেশ, মিছিল ও জেলা প্রশাসককে স্মারকলিপি পেশ করা হয়েছে। রবিবার রংপুর প্রেসক্লাব চত্বরে মানববন্ধন অনুষ্ঠিত হয়। সমাবেশে নদীভাঙন প্রতিরোধ ও ফসলি জমি রক্ষা সংগ্রাম কমিটি ৩১ নম্বর ওয়ার্ড রংপুর সিটি করপোরেশনের আহ্বায়ক আব্দুস সামাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন, বাসদ (মার্কসবাদী) রংপুর জেলা সমন্বয়ক কমরেড আনোয়ার হোসেন বাবলু, বাংলাদেশ ক্ষেতমজুর ও কৃষক সংগঠন রংপুর জেলার সাধারণ সম্পাদক আহসানুল আরেফিন তিতুসহ ক্ষতিগ্রস্ত কৃষকরা।